বিএসএফ জাওয়ানদের মারধোরের ফলে এক পাচারকারীর মৃত্যু। অপরজনকে আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক,

দুই জন ফেনসিডিল পাচারকারীকে আটক করে মারধোরের অভিযোগ ২৪নং সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে।বিএসএফ জাওয়ানদের মারধোরের ফলে এক পাচারকারীর মৃত্যু। 



অপরজনকে আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঘটনাটি ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্ত চৌকি বেকি এলাকায়।

যদিও বিএসএফ সূত্রে জানা গেছে ফেনসিডিল পাচারের সময় বাধা দেওয়ার ফলে পাচারকারীরা পালাতে গিয়ে পড়ে যায়। তাতে একজনের মৃত্যু হয়েছে। অপরজন আহত হয়েছে।



 পাচারকারীদের পরিবারের সদস্য মফিউল রহমান জানান টাকার জন্য এই যুবকেরা কিছু অন্যায় করেছিল।

 বিএসএফ সেই কাজে বাধা দেয় এবং মারধোর করে। এর ফলে একজন মারা যায়। 

অপরজন আহত হয়। ঘটনার তদন্তের জন্য ইংরেজবাজার থানাতে অভিযোগ করা হয়েছে।মৃত ব্যাক্তির নাম সামাউল শেখ। 

আহত ব্যাক্তির নাম হেমন্ত ঘোষকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...