মালদা।
তৃণমূল কংগ্রেসের কো চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে মোথাবাড়িতে দিদিকে বলো কর্মসূচি ,
রবিবার শীতের হালকা আমেজে ও পুজোর আবহের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে দিদিকে বলো কর্মসূচিতে মাতল মোথাবাড়ি ।
রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদর্শিত পথে নতুন উদ্যোমে পথে নেমে জনসংযোগ শুরু করল দিল তৃণমূল কংগ্রেস ।
রবিবার মোথাবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো চেয়ারম্যান নজরুল ইসলামের আহ্বানে ও ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
দেশের মাটিতে যখন একটি দল সুকৌশলে বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভাজন নীতির মাধ্যমে সম্প্রীতির বাতাবরণ কে নষ্ট করার চেষ্টা করছে তখন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তা রুখতে তৎপরতা শক্তিশালী করা ও মালদার মোথাবাড়ি সহ বিভিন্ন এলাকায় এনআরসি আতঙ্কে বহু মানুষ আতঙ্কিত ।
এলাকায় আধার কার্ড , ভোটার সংশোধন, নতুন রেশনকার্ড তৈরি ও সংশোধনের জন্য ব্যাপক ভীড় হয় অফিসগুলিতে ।
এন আর সি আতঙ্ক এই ভীড়ের অন্যতম কারণ বলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মনে করছেন । দীর্ঘ দিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকা দেখলেই সহজেই এই আতঙ্ক আন্দাজ করা যায় ।
সম্প্রতি মোথাবাড়ি এলাকায় রেশনকার্ড লাইনে ভীড় সামলাতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হয় তৃনমুলে পঞ্চায়েত সদস্যার স্বামী ।
আতঙ্কের পরিস্থিতি থেকে মুক্তি , দিদির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও মানুষের মধ্যে বিভিন্ন সমস্যা ও অভাব অভিযোগ থেকে উত্তরনের পথ দেখাতে মোথাবাড়িতে জোরদার পথে নামলো তৃনমূল কংগ্রেস ।
তারা মোবাইল নম্বর তুলে দেন ।
রাজনৈতিক মহলের ধারনা ,
এন আর সি নিয়ে আতঙ্ক কাটাতে এই কর্মসূচি তৃনমুলের ।
মোথাবাড়ি
বিধানসভার তৃণমূল কংগ্রেসের কো চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি বলে জানা গেছে ।
রবিবার বিকাল ৩ টে নাগাদ তৃনমূল কংগ্রেস কর্মীরা আব্বাসগঞ্জ হাই মাদ্রাসা প্রাঙ্গণে জমায়েত হয়।
সেখান থেকে মিছিলসহকারে বেরিয়ে উত্তর মুন্সিটোলা থেকে জনসংযোগ আরম্ভ করেন ।
মোথাবাড়ির কেশরপুর, গ্রীনমার্কেট, চকপ্রতাপপুর, আমলিতলা, সাটাঙ্গা পাড়া প্রভৃতি জায়গায় তৃনমূল কর্মী ও নেতারা সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন ও অভাব অভিযোগ শোনেন । এই কর্মসূচিতে নজরুল ইসলাম ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতির টিঙ্কুর রহমান বিশ্বাস, ব্লক নেতা আসাদুল আহমেদ, শিক্ষা ও ক্রীড়া কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা আবদুল মজিদ , কর্মাধ্যক্ষ মীরা বিবি, বাবু চৌধুরী , সহ
তৃনমুলের নেতারা ।
এদিন সংশ্লিষ্ট এলাকার মানুষকে
দিদির ছবি সহ মোবাইল নাম্বার দিয়ে স্হানীয় অভাব অভিযোগ, যে কোনো সমস্যা নিয়ে ফোনে যোগাযোগ করার কথা জানান । এছাড়া ও এনআরসি নিয়ে জনগন যেন কোনো ভয় না করে তা জানান ।
মোথাবাড়ি বিধানসভার চেয়ারম্যান তথা বিধায়ক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বিভিন্ন গ্রামে গ্রামে ইতিমধ্যে দিদিকে বলো কর্মসূচি করেছে। তবে এদিনের কর্মসূচিতে সাবিনা ইয়াসমিনকে লক্ষ্য করা যায় নি ।
এদিনের আহ্বায়ক নজরুল ইসলাম জানান, বাংলার লড়াকু নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাশে আছেন ।
তিনি ধর্ম, বর্ণ, অসহায়, দুঃস্থ নির্বিশেষে সকলের দরদী নেত্রী । তিনি কত মানবিক মূল্যবোধের নজির তৈরি করেছেন তা বলে শেষ করা যাবে না ।এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছেন ।
তিনি আমাদের পাশে রয়েছেন । বাঙালির কোন ভয় নেই এবং NRC হবেনা বলে নেতারা আশ্বাস দেন ।তিনি আরো বলেন দিদিকে বলো কর্মসূচি বাড়ি বাড়ি গিয়ে দিদির মোবাইল নম্বর তুলে দেওয়া হয় ।
এদিনের কর্মসূচি যেন জন জোয়ারের চেহারা নেয় । ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাত গড়ায় এই কর্মসূচি ।
রাতে সমস্ত কর্মীদের জন্য খাবারের বন্দোবস্ত করা হয় ও এলাকায় রাত্রি যাপন করেন নেতারা ।

