পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির।

নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ 

 পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধ দম্পতির। শনিবার দুপুরে এ ঘটনা গাজলের মশালদিঘি বাস স্ট্যান্ড এলাকায়। 

এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। 




পরে গাজল থানার পুলিশ আলোচনা করে অবরোধ তুলে দেয়। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম রামলাল সরকার (৬২) ও শুভা সরকার (৫৬)। তাদের বাড়ি গাজলের করকচ পঞ্চায়েতের কাঞ্চনদিঘি গ্রামে। 

পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পিকআপ ভ্যানটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে গাজলে ডাক্তার দেখাতে বাড়ি থেকে বের হয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধার দিয়ে মশালদিঘি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। 

সেসময় একটি পিক আপভ্যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

 স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...