পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির,

বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,

১৩অক্টোবর; পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির।




ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের রঘনাথপুর এলাকায়।তিন দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার সকালে মৃত দেহ ভেসে ওঠে ওই ব্যক্তির।

মদ্যপ অবস্থায় স্নান করতে গিয়ে এমন ঘটনা বলে অনুমান পরিবার সহ গ্রামবাসী র।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে,পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। 

 পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যক্তির নাম নিমু তিজ্ঞা(৫০)পেশায় কৃষক। 




বাড়ি গঙ্গারামপুর থানার উদয় গ্রাম পঞ্চায়েতের রঘুনাথপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে,ওই ব্যক্তির কিছুটা মাথার সমস্যা ছিল। 

গত বৃহস্পতিবার দুপুর নাগাদ একবার স্নান করার পরেও, বিকেলে মদ্যপ অবস্থায় দ্বিতীয়বারের জন্য পুকুরে স্নান করতে যায় সে।

 এরপর সন্ধ্যা পার হয়ে রাত্রি হলেও বাড়িতে ফেরেনি সে, আশেপাশে খোঁজাখুঁজির পর কোন সন্ধান মেলেনি তার। নিখোঁজ অবস্থায় তিন দিন কেটে যায়। 

এরপর রবিবার সকাল ছটা নাগাদ এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ ভেসে উঠতে দেখে ভিড় জমায় গ্রামবাসীরা।



 পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করেন , এবং পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

 প্রথমে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং পরে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

 এ বিষয়ে মৃত ওই ব্যক্তির ছেলে তাপস তিজ্ঞা ও এক আত্মীয় জানিয়েছেন, বৃহস্পতিবার মদ্যপ অবস্থায় স্নান করতে গিয়ে এমন ঘটনাটি ঘটেছে। 

এছাড়াও কিছুটা মাথার সমস্যা ও ছিল তার। আজ সকালে স্থানীয় একটি পুকুরে মৃতদেহ ভেসে ওঠার পর তা সনাক্তকরণ করে জানতে পারে , সেটি তার বাবা। 

থানায় খবর দেওয়ার পর পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...