প্রতিবেদক , এবি বঙ্গনিউজ
বেড়া ও পেপার দিয়ে তৈরি মসজিদ এই যুগে ভাবতে অবাক লাগে , এত ইতিহাসের যুগে সম্ভব ছিল কিন্তু এই আধুনিক যুগেও বেড়াও পেপার দিয়ে তৈরি মসজিদ |
হ্যাঁ, ঘটনাটি হাওড়া জেলার সাঁকরাইল থানার সারেঙ্গা গ্রামে, এখানকার মানুষরা খুবই সাধারন তাদের পাকা মসজিদ বানানোর মতো অর্থ নেই , তাতে কি হয়েছে আল্লাহর হুকুম পাঁচওয়াক্ত নামাজ তো আদায় করতেই হবে, তার জন্য মসজিদ পাকা হোক বা কাঁচা তাতে কিছু যায় আসে না |
স্থানীয় জনাব রুহুল আমিন মোল্লা জানান, আমাদের এখানে অনেক মানুষই বাস করেন |
সাধারণ মানুষের পাঁচ ওয়াক্ত নামাজের জন্য একটা মসজিদের প্রয়োজন ছিল অনেকদিন ধরে | আমাদের গ্রামের মানুষরা অনেক সাধারণ, আমাদের পাকা মসজিদ করার সামর্থ্য নেই |
তাই বেড়া ও পেপার দিয়ে এই মসজিদ আমরা বানিয়েছি |
এখানে প্রায় শতাধিক মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে |
আমরা চাই আমাদের সারেঙ্গা গ্রামের মানুষেরা ইসলামী শিক্ষায় নিজেদের আলোকিত করে তুলুক |

