গ্রাহক প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

মালদা, 

৩০ অক্টোবরঃ 




 গ্রাহক প্রতারণার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। 

ধৃত যুবকের নাম মোহন হালদার (২৫)। বাড়ি মাধবনগরের তালতলায়।

 ধৃত যুবকের হেপাজত থেকে সাংসদের অর্ডার করা মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ইংরেজবাজার থানায় অনলাইন শপিংয়ে গ্রাহক প্রতারণার অভিযোগ করেছিলেন।

 সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল রাতে মোহন হালদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

 ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...