মালদা ১০ অক্টোবরঃ
পবিত্র সেন গ্যালারী কাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও দুর্গাপূজা উপলক্ষে জলছত্র আয়োজন করা হয়েছিল।
পুজোর ক'দিন সকল দর্শনার্থীরা চলার পথে এখানে জল পান করে থাকেন। তবে এই কর্মসূচির পাশাপাশি সংস্থার তরফ থেকে আরেকটি উদ্যোগ নেয়া হয় এ বছর।
প্রতিমা বিসর্জনের সময় প্রতিমার পিছনের অংশে টিকে তারা কাপড় দিয়ে ঢেকে দেন।
পবিত্র সেন গ্যালারী কাম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সম্পাদক কৌশিক ঘোষ জানান আমরা প্রতিবছরই জলছত্র এই কর্মসূচি করে আসছি।
গতবছর প্রতিমা বিসর্জনের সময় আমরা একটা জিনিস বুঝতে পারি যে যারা প্রতিমা বানাচ্ছে তারা একটা জিনিসের উপরে লক্ষ দিয়ে দেখছে না সেটি হলো প্রতিমার পিছনের অংশ টা ফাঁকা থেকে যাচ্ছে।
তাই আমাদের সমিতি সদস্যরা এবারে সিদ্ধান্ত নিয়েছিল বিসর্জনের সময় প্রতিমার পিছনের অংশে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে।
তাই এবারে আমাদের এই প্রচেষ্টা। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু, উত্তম বসাক, জেলা পুলিশ সুপার অলক রাজরিয়া, সহ অন্যান্য অতিথিবৃন্দ
