রায়গঞ্জ।
কালী পূজার আগে গোপন সুত্রের খবরের ভিত্তিতে আধুনিক মানের আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানাজায় মঙ্গলবার রাতে রায়গঞ্জের শক্তিনগর এলাকায় হানা দেয় পুলিশ গোপন সুত্রের খবরের ভিত্তিতে।
সেখান থেকেই আধুনিক মানের একটি আগ্নেয়াস্ত্র সহ দুইজনকে হাতেনাতে ধরে রায়গঞ্জ থানার পুলিশ ।
ধৃত দুই দুষ্কৃতীর নাম উপেন্দ্র পাশমান ও পঙ্কজ শর্মা।
ধৃতদের বাড়ি রায়গঞ্জের শক্তি নগর এলাকায় ধৃতদের কাছ থেকে ৭.৬৩ এম এম পিস্তল উদ্ধার করে পুলিশ।
বুধবার ধৃতদের রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়।

