বারুইপুর স্টেশনে স্বচ্ছতা দিবস পালন রেল আধিকারিকদের




উজ্জ্বল সরকার,

 ,বারুইপুর; 

 গান্ধীজীর জন্মদিনে প্রথমে সচ্ছতার শপথ পরে বারুইপুর স্টেশনে ঝাড়ু হাতে নিজেরাই পরিষ্কারে নামলেন রেলের আধিকারিকরা।




 ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু করে অন্য প্ল্যাটফর্মগুলিতেও এই ভাবে আবর্জনা পরিষ্কারের কাজ করা হয়। ছিলেন রেলের আধিকারিক জে কে পান্ডা, কে কে চক্রবর্তী সহ বারুইপুর স্টেশনের ম্যানেজার সমীর ঘোষ।

 বুধবার সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

রেলের আধিকারিকদের পাশাপাশি আর পি এফের আধিকারিক, রেলের সাফাই কর্মীরাও এতে অংশ নেন। পাশাপাশি স্ত্রানিয় নৃত্যশিল্পী প্রিয়ঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাঁর সহকর্মীরা পথনাটিকা পরিবেশন করে প্ল্যাস্টিক বর্জনের সচেতনতা তুলে ধরেন।




 এর পাশাপাশি বারুইপুর পোস্ট অফিসের ভেতর কর্মীরা অফিসের ভেতরের রাস্তা পরিষ্কারে অংশ নিয়ে ঝাড়ু হাতে নামলেন। 

পাশাপাশি পোস্ট অফিস থেকে শিবানি পীঠ পর্যন্ত প্রায় ১২৫ জন কর্মী পদযাত্রায় অংশ নিয়ে প্ল্যাস্টিক বর্জন,জল অপচয় রোধের বার্তা প্রচার করে

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...