অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পাওয়া গেল বাদুড়িয়ার শিবপুরে

নাজমুল হক, 

 বাদুড়িয়াঃ 

 আজ সকাল সাড়ে দশটা নাগাদ বাদুড়িয়ার শিবপুরে ফাঁকা মাঠে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 





স্থানীয় লোকেদের বিবরণ অনুযায়ী বছর ত্রিশের ঐ যুবককে গুলি করে খুন করা হয়েছে বলে অনুমান।এখনো পর্যন্ত তারা মৃতদেহ দেখে সনাক্ত করতে পারেনি। 

তাদের বিবৃতি অনুযায়ী  চারঘাট পুলিশ ফাঁড়ি জানিয়েছে গত রাত থেকে এক যুবকের অপহরণের খবর পাওয়া যায়। 

কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তেমন সংবাদ মেলেনি বলে খবর।

স্বরুপনগরের বারঘরিয়া গ্রামের বাসিন্দা সামাদ মন্ডল জানিয়েছেন, তিনি আজ সকাল সোয়া দশটা নাগাদ দেখেন গোপালপুর প্বার্শস্থ তার ফিসারি ঘেরির পাশ থেকে দুইজন হেলমেট পরিহিত ব্যক্তি মোটর বাইকের  মাঝখানে একজন অপরিচিত মুমূর্ষ যুবককে বসিয়ে নিয়ে  গোড়াগাছা শিবপুরের দিকে যেতে। 


তবে এখনো পর্যন্ত এলাকার বাসিন্দারা সঠিকভাবে কোনো কিছুই বলতে পারেননি,ইতিমধ্যে স্থানীয় বাদুড়িয়া থানা মৃতদেহ তদন্তের জন্যে নিয়ে গেছে বলে জানা যাচ্ছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...