৯ নং রাজ্য সড়কে চাঁদা তোলার অভিযোগ তুলে পথ অবরোধ,

সুদীপ ঘোষ, প্রতিবেদক,

 ঝাড়গ্রাম ,




ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বংশীধরপুর চকে লক্ষ্মী পুজোর চাঁদা না দেওয়ায় বাসের ড্রাইভারকে মারধরের অভিযোগ উঠে। 




ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮ টা নাগাদ।

 স্থানীয় সূত্রে জানা যায় গোপীবল্লভপুর থেকে টাটা গামী বাসের ড্রাইভার কে লক্ষ্মী পূজার জন্য ৬০০ টাকা চাঁদা চাওয়া হয়। 

তিনি ১০০ টাকা দেওয়ার কথা বললে তাকে বাস থেকে নামিয়ে মারধর করা হয়। 




পরে বাসের ড্রাইভার ত্রিভঙ্গ বিশুই তার বাড়ির কাছে বিরসাচকে চাঁদা তোলার অভিযোগ তুলে পথ অবরোধ করেন। 

ফলে যানজটের চলাচলের অসুবিধা হয়। 

তবে কয়েক ঘন্টা পরে পথ অবরোধ উঠে যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...