মালদাঃ
কালীপুজোর পরদিন অর্থাৎ আজ সোমবার রীতি মেনে গাই পাহড় উৎসবে মাতলেন মহদিপুরের যাদব সম্প্রদায়ের মানুষেরা।
জানা গিয়েছে, গো মাতাকে দেবতা হিসেবে মান্যতা দিয়ে অমাবস্যা তিথিতে গরুর শিং ও আলতা সিঁদুর মাখিয়ে শ্রদ্ধা জানানো হয়।
আর কালীপুজোর পরদিন নির্বলা সেই গরুগুলির মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় গাই পাহড়ের। একটি মাঠে ছোট একটি শূকর ছানাকে বেশ কিছু গরুর সামনে ছেড়ে দেওয়া হয়।
যেই গরু প্রথম ওই শূকরছানাকে শুকবে বা শিং দিয়ে গুতো দেবে সেই গরুর মালিক সেদিন ওই পাড়ার হিরো।
ওই গরুর মালিককে সেদিন রাতে ওই পাড়ার সমস্ত মানুষকে মাংস ভাত খাওয়াতে হবে। এটাই রেওয়াজ। মহদিপুরের ঘোষপাড়ায় এদিন দুপুরে গাই পাহড়ের আয়োজন হয়েছিল।
গাঁয়ের মোড়ল সমীর ঘোষ এদিন রীতি মেনে একটি শূকরছানাকে গরুর পালের মাঝে ছেড়ে দেন। তারপর শুরু হয়ে যায় সেই উৎসব।

