দক্ষিণ দিনাজপুর,১৬অক্টোবর;
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের বিধানসভা ভিত্তিক কনভেনর নিয়োগ করা হয় বুধবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর নতুন বাস স্ট্যান্ড এ একটি মিটিং এর মধ্য দিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজির উদ্দিন মন্ডল দায়িত্বপ্রাপ্ত বিধানসভা ভিত্তিক কনভেনার দের হাতে নিয়োগপত্র তুলে দেন।
সংগঠনের নেতৃত্ব দের মাধ্যমে তৃণমূল শ্রমিক সংগঠন আগামী দিনে ৪৭টি শ্রমিক ইউনিয়নের স্বার্থে কাজ করে যাবে বলে জানিয়েছেন জেলা সভাপতি।
তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি দায়িত্ব পাওয়ার পর মজির উদ্দিন মন্ডল তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষের নির্দেশে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই পুজোর আগে টোটো নিয়ে চলা জেলার যে সমস্যা দলের তরফে তিনি মোকাবেলা করে টোটো চালক ও মালিকদের মন পেয়েছেন।
জেলাতে শ্রমিক সংগঠন কে আরো বেশি করে শক্তিশালী করে তুলতে জেলা সভাপতিরকথামতো বিধানসভা ভিত্তিক কনভেনর নিয়োগ করার সিদ্ধান্ত নেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজিরউদ্দিন মন্ডল।
এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর নতুন বাসস্ট্যান্ডে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজির উদ্দিন মন্ডল বিধানসভা ভিত্তিক কনভেনার দের নাম ঘোষণা করে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেয়।
এ বিষয়ে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মজির উদ্দিন মন্ডল জানিয়েছেন, তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষের কথামতো বিধানসভা ভিত্তিক কনভেনার নিয়োগ করা হলো। যার ফলে সংগঠন আরো চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

