রায়গঞ্জ।
সকাল সকাল ২০০ মিটার দুরে এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে গুলি করে পালালো কিছু দূস্কৃতী।
গুলিবিদ্ধ হয়েছে ব্যবসায়ী শ্যামসুন্দর আগরওয়ালের ছেলে প্রকাশ আগরওয়াল।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের ১৫ নম্বর ওয়ার্ডের কুমারডাঙ্গি এলাকায়।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। দুস্কৃতীদের ছোঁড়া গুলি ব্যবসায়ী প্রকাশ আগরওয়ালের বুকে লাগে।
প্রকাশবাবুকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
পরিবারসূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহরের কুমারডাঙ্গি এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যাম সুন্দর আগরওয়াল রবিবার সকাল ৮ টা নাগাদ তিনি গরুর খাবার তৈরি করছিল।
সেই সময় আচমকাই কিছু দূস্কৃতী শ্যাম সুন্দর আগরওয়ালের বাড়িতে ঢুকে শ্যামসুন্দরবাবুকে মারধোর করতে থাকে। তার চিৎকার শুনে ছুটে আসে ছেলে প্রকাশ আগরওয়াল।
দূস্কৃতীরা প্রকাশকেও মারধোর করে পরে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। প্রকাশ গুলিবিদ্ধ অবস্থায় ওই দূস্কৃতীদের পেছনে তারা করতে গিয়ে রাস্তায় পরে যায় সে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। তড়িঘড়ি প্রকাশকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রকাশের অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করার নির্দেশ দেন। এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার আই সি সুরজ থাপাসহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনার তদন্তে শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
