দক্ষিণ দিনাজপুর,১৮ই অক্টোবর;
গান্ধীজির দেড়শত জন্ম দিবস উপলক্ষে বিজেপির তরফে যে দেড়শত কিলোমিটার গান্ধী সংকল্প পদ যাত্রা শুরু করা হয়েছে , তৃতীয় দিনে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর প্রাণ সাগর এলাকা থেকে গঙ্গারামপুর চৌপ তি পযন্ত গান্ধী সংকল্প পদ যাত্রা করা হয়।
পদ যাত্রা শেষে করা হয় পথ সভা।যেখানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাংসদ সুকান্ত মজুমদার সহ বিজেপির এক ঝাঁক নেতা নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা।
২রা অক্টোবর মহাত্মা গান্ধীর দেড়শত জন্মদিন উপলক্ষে সারাদেশে শুরু হয় গান্ধী সংকল্প পদ যাত্রা।সারা দেশে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও ব্যাতিক্রম নই।
জেলায় তৃতীয় দিনে শুক্রবার গঙ্গারামপুর প্রাণ সাগর এলাকা থেকে হাইরোড এর চৌপতী পযন্ত গান্ধী সংকল্প পদ যাত্রা করেন বিজেপি।যে পদ যাত্রার মধ্য দিয়ে গান্ধীজির অহিংসার বার্তা,সহ একাধিক বার্তা তুলে ধরা হয়।
যে পদ যাত্রায় উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাংসদ সুকান্ত মজুমদার, সদ্য বিজেপিতে যোগদানকারী প্রশান্ত মিত্র সহ বিজেপির একঝাঁক নেতা ও কর্মী সমর্থকরা।
গান্ধী সংকল্প পদ যাত্রা শেষে হাইরোড এর চৌপতিতে করা পথ সভা।
এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানিয়েছেন,সারা দেশের পাশাপাশি বিজেপির পক্ষ থেকে গান্ধী সংকল্প পদ যাত্রা করা হলো।
এবিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন,গান্ধীজির দেড়শত জন্মদিন উপলক্ষে জেলা বাসীকে স্বচ্ছতার বার্তা জানায়।


