,দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত বিশ্বনাথপুর ডোবা অঞ্চলের বাসিন্দা সাত বছরের কন্যা সন্তান অঙ্কিতা সিংহ নারকেলের পাতা নিয়ে খেলার সময় একটি বিষাক্ত কলাচ সাপ হাতে পেঁচিয়ে ধরে।
ছোটো অঙ্কিতা প্রনভয়ে চিৎকার করতে থাকলে তার পিতা মেয়ে কে সাপের হাত থেকে উদ্ধার করে এবং ব্যাগে সাপ সমেত মেয়েটিকে স্থানীয় রশিদপুর হাসপাতালে নিয়ে আসে।
এইঘটনা জানাজানি হতেই হাসপাতাল চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও পরবর্তীতে সাপে কামড়ানোর ব্যাপারে নিশ্চিত হননি চিকিৎসকরা।
বর্তমানে মেয়েটি দক্ষিণ দিনাজপুর জেলার রশিদপুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন

