শান্তিনিকেতন।
দীপাবলির রাতে চোদ্দ প্রদীপের প্রচলন আজ গ্রাম গঞ্জে থাকলেও শহুরে অঞ্চলে এসব এখন অতীত।
পুরো টাই যেন রঙিন আলো তে ঝলমল করছে। বাংলার তৈরি মাটির প্রদীপ বর্জন করে মানুষ হাতে তুলে নিয়েছে বিদেশী সামগ্রী অর্থাৎ টুনি লাইট এর মত বিভিন্ন আলোক সামগ্রী।
এক প্রকার মাটির তৈরি প্রদীপের বাজারে যেন ভাঁটা পড়েছে, মুনাফা লুটছে সেই সব আলোক ব্যবসায়ীরা।
মাটির প্রদীপ বিক্রেতা মনোহর পাল এর কথায়- যতই দিন হচ্ছে মাটির জিনিসের উপর থেকে মানুষের আগ্রহ কমে যাচ্ছে, এখন সবাই ওই টুনি লাইট, এল ই ডি লাইট এর উপর আগ্রহ দেখাচ্ছে।
বিগত বছর গুলি তে যেখানে কয়েক হাজার মাটির প্রদীপ তৈরী করে বিক্রি করা যেত, সেখানে এখান অল্প সংখ্যক প্রদীপ তৈরী করেও তা বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে।
এক কথায় মাটির তৈরী প্রদীপ যেন ক্রমশঃ কোণঠাসা হয়ে পড়ছে বিদেশী আলোর দাপটে।

