পূর্ব মেদিনীপুর,
দিঘাতে ঘুরতে গিয়ে অনেক পর্যটক মদ্যপান অবস্থায় সমুদ্রে চান করতে নেমে পড়েন।
এরকম ঘটনা দীঘার সমুদ্রে প্রতিনিয়ত শোনা যায়। যদিও এ বিষয়ে প্রশাসন অনেকবার সতর্কতা জারি করেছে।
ঠিক এরকম ঘটনা ঘটলো রবিবার সকালে নিউ দিঘার ক্ষণিকা ঘাটে।স্থানীয় সূত্রে খবর নিউ দিঘার ক্ষণিকা ঘাটে নিজেদের জীবন বিপন্ন রেখে মৃত্যুর মুখ থেকে এক পর্যটককে উদ্ধার করলো লুলিয়া দের তৎপরতায়।
উদ্ধার হওয়া পর্যবেক্ষকের নাম রঞ্জিত গুপ্তা। তার বয়স ৩৫ বছর বাড়ি কলকাতার টালিগঞ্জে। সাথে সাথে তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন পুলিশ সূত্রে জানা যায়, সাত বন্ধু মিলে গতকাল দীঘা ঘুরতে এসেছিলেন।
এবং নিউ দিঘার একটি বেসরকারি হোটেলে ওঠেন।
আজ সকালে মদ্যপান করে ক্ষণিকা ঘাটে স্নান করতে যখন নামের তখন বিষয়টি লুনিয়াদের চোখে পড়ে।
এবং তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


