উঃ দিনাজপুর,
পূজার মরসুমে যখন সবাই পূজার আনন্দে মেতে ছিল সেই সময় দুষ্কৃতিকারিদের হাতে খুন হতে হয় এক ব্যবসায়ীকে,এবং গুরুত্বর আহত হয় অপর একজন।
দুষ্কৃতিকারিদের গ্রেপ্তারের দাবিতে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে আজ বিকালে পথে নামলো উত্তর দিনাজপুর জেলার চেম্বার ওফ কমার্স।
উল্লেখ্য গত দূর্গাপূজার নবমীর রাতে উত্তর দিনাজপুর জেলার করনদিঘি থানার পোলটি ফার্ম ব্যবসায়ী সুবেশ দাসকে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুষ্কৃতকারীরা নিসংশ ভাবে খুন করে।
ঘটনাস্থলেই মৃত্য হয় ব্যবসায়ীর। গুরুত্বর আহত হয় তার সাথে তার এক কর্মি। সে একগোন চিকিৎসাধীন রায়গঞ্জ গভমেন্ড ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে।
ব্যবসায়ী খুনিরা এখনো অধরা। খুনিদের গ্রেপ্তার এবং ব্যবসায়ীদের নিরাপত্তার দাবিতে পথে নামলো উত্তর দিনাজপুর জেলার চেম্বার ওফ কমার্স।আজ কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় শহরের বিবেকানন্দো মোড় থেকে।
এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার চেম্বার ওফ কমার্সের সাধারন সম্পাদক শঙ্কর কুন্ডু,কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক সুনিল সাহা সহ ব্যবসায়ীরা।


