রানিগঞ্জের বক্তারনগর এলাকার বাবুইসোল গ্রামে খাদান কালী হিসাবেই প্রসিদ্ধি লাভ করেছেন দেবী

নিজস্ব প্রতিবেদক, আসানসোল, 

রানিগঞ্জের বক্তারনগর এলাকার বাবুইসোল গ্রামে খাদান কালী হিসাবেই প্রসিদ্ধি লাভ করেছেন দেবী ৷ কালী পুজোর দিনে মায়ের পূজা অর্চনা উপলক্ষ্যে আশে পাশের বক্তারনগর ধান্দারডি বাবুইসোল পলাশবন হরিশপুর চকরামবাটি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের সমাবেশ ঘটে ৷ 

মন্দিরের নাম খাদানকালী বলে প্রসিদ্ধ ।মন্দিরে সেবাইত অমর ঘোষ জানিয়েছেন , ইসিএলের বাবুইসোল কয়লা খনির জলে ১৯৬৮ সালে এক কয়লা ভর্তি ট্রাক উল্টে যায় ৷

 এরপর ওই ট্রাকটিকে ক্রেন ও চেনের সাহায্যে তোলার চেষ্টা হলেও প্রতিবারই ব্যর্থ হতে থাকেন উপস্থিত মানুষ জনেরা ৷ শেষে দেবীর স্বপ্নাদেশে পুজো দেওয়া হলে ট্রাকটিকে বিনা বাধায় খনির ভিতর থেকে ওপরে তোলা সম্ভব হয় ৷ 




এখানে পাষাণ রূপে পুজো গ্রহণ করেন ৷ দেবী এর আগে পলাশবন গ্রামের মথুরা চক্রবর্তীর বাড়িতে পুজো গ্রহণ করতেন ৷ তবে মথুরা চক্রবর্তীর পরিবার বাড়ি ছেড়ে চলে গেলে দেবী এই বাবুইসোলে এসে পুজো গ্রহণ করেণ ৷

এই মন্দিরে পুরোহিত প্রতিদীন পুজো করেন পলাশবনগ্রামের বাসিন্দা জয় গাঙ্গুলী ।এই মন্দিরে প্রতিদিন পুজো করা হয় ।

এই মা খাদান কালি খুবি জাগ্রত ।বহু ভক্তদের সমাগম হয় কালীপুজোর দীন ।।।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...