সরকারি অনুদান পেয়ে আবার সক্রিয় মালদা ওমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন

মালদা,১৭ অক্টোবর : সরকারি অনুদান পেয়ে আবার সক্রিয় মালদা ওমেনস স্পোর্টস অ্যাসোসিয়েশন।

শহরের মেয়েদের ফুটবলের প্রতি আকর্ষিত করতে বুধবার সন্ধ্যায় মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হল মহিলাদের নক আউট ফুটবল টুর্নামেন্ট। একদিনের এই নক আউট টুর্নামেন্টে চাঁচল, গাজোল, পাকুয়া, পিপলা, কুশিদা ও আলাল এই ৬টি দল অংশগ্রহণ করে। 




মালদা ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক নির্ঝরিণী সরকার জানান, শহরের মেয়েদের ফুটবলের প্রতি আকর্ষিত করতেই মালদা শহরে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

১৯৭৭ সাল থেকে জেলায় জেলায় ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশন তৈরি করা হয়েছিল। প্রথমে অন্যান্য খেলার আয়োজন করা হতো। 

কিন্তু আর্থিক অভাবের কারণে তারা সেই খেলা বেশিদিন অনুষ্ঠিত করতে পারেননি।গত দুই বছর ধরে রাজ্য সরকারের অনুদান পেয়ে তারা আবার মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করেন। 

মহিলাদের ফুটবলের প্রতি আকৃষ্ট করতে বুধবার মালদা কলেজ ময়দানে মহিলা ফুটবল নকআউট প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...