সাঁকরাইলে এক দিনের কন্যা সন্তান উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য,

প্রকাশ কালি ঘোষাল, 

হাওড়া, 




 সাঁকরাইল হাওয়াপোতা রাস্তা থেকে উদ্ধার কন্যাসন্তান। সোমাবার ভোর, সবে মাত্র সকালের আলো ফুটেছে রাস্তাঘাট তখনও আবছা অন্ধকারাচ্ছন্ন, হাওয়াপোতার বাসিন্দা মনিরা মল্লিক নামে মাঝ বয়সী মহিলা প্রতিদিনের মতোই ভোরে হাঁটতে বেরিয়ে তার কানে আসে সদ্যজাত শিশুর কান্না, রাস্তার পাশেই ফুঁট তিনেক পাঁচিলে উকি দিতেই চমকে যান,

 দেখেন একটি শিশু সন্তান। পলিপ্যাকের ভিতর থেকে একটি ফুটফুটে দুধের শিশু চিৎকার করছে। দেখেমাত্র কারো অপেক্ষা না করে তিনি শিশুটিকে তার বাড়ি নিয়ে আসেন । শিশুটির কিছুটা অসুস্থ বুঝে স্থানীয় হাঁসপাতালে নিয়ে যান এবং স্থানীয় প্রশাসনকে খবর দেন। ওই মহিলার তিন পুত্র , কন্যা সন্তান না থাকায় তিনি কন্যা শিশুকে নিজের সন্তান হিসাবে পাবার জন্য যাবতীয় নিয়ম মেনে আবেদন করবেন বলে আমাদের জানান । 




প্রায় এক ডজন মা তাদের শূন্যকোল পূরনের জন্য সাঁকরাইল স্থানীয় হাজি এস টি মল্লিক হাঁসপাতালে এসে হাজির হন।

হাঁসপাতাল কতৃপক্ষ আইন অনুযায়ী চাইল্ড রেস্কিউ ডিপার্টমেন্টে খবর দিয়ে এম্বুলেন্স ব্যবস্তা করে তাদের মাধ্যমে চিকিৎসার জন্য হাওড়া হাঁসপাতালে পাঠান।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...