হাওড়া বাগনান,, বাবু হক,,,,
ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সহভাগী হাওড়া জেলার বাগনান থানা , বিধানসভা কেন্দ্রের ও এক নম্বর ব্লকের, বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের বাঙ্গালপুর গ্রাম।
এই বাঙ্গালপুর গ্রামের বয়েজ ক্লাব এ বছরে সাতানব্বই বছর পদার্পণ করলো।
তাঁরা মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষে শক্তি আবাহনে পূজার মণ্ডপ ভাবনা ও আলোকসজ্জা র মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বার্তা দিতে চেষ্টা করে গান্ধীর সবরমতী আশ্রমের চালচিত্র তুলে ধরে।
শক্তি আবাহনে পূজার আয়োজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট জনেরা তার মধ্যে অন্যতম হলো সর্ব ভারতীয় হরিজন সেবক সংঘের সভাপতি ও বিশিষ্ট গান্ধী বাদী নেতা ডঃ শঙ্কর কুমার সান্যাল,
বিশিষ্ট গান্ধী বাদী চিন্তা বিদ ও সর্ব ভারতীয় সর্বোদয় মণ্ডলের সাধারণ সম্পাদক চন্দন পাল,বাগনান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অরুনাভ সেন রাজা বাবু,বাগনান এক নম্বর ব্লকের সভাপতি পঞ্চানন দাস, বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান জনাব আশিক রহমান,বাগনান এক মহিলা বিকাশ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড এর বহু পুরষ্কারে ভূসিতা সম্মানীয়া মাধুরী ঘোষ, প্রাক্তন শিক্ষক গোপাল ঘোষ, সমাজকর্মী বিপ্লব ঘোষ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
উপস্থিত অতিথিরা বক্তব্য রাখেন তাঁরা তাঁদের বক্তব্যে মহাত্মাগান্ধীর আত্ম জীবনী থেকে বর্তমান প্রজন্মের পড়ুয়াদের গুরুত্বের সঙ্গে বিবেচনা অনুধাবন করতে এগিয়ে আসার আহবান জানান।
এলাকার প্রবীণ ও নবীন শিল্প নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা র মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হয় । এলাকার ও আগত ভক্ত, শিষ্য, দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়।
অন্যান্য পূজা মণ্ডপ ও প্রতিমার যাই আকর্ষণ থাক না কেন বাগনান বাঙ্গালপুর গ্রামের বয়েজ ক্লাবের উদ্যোগের তারিফ করেন সকলেই।


