ঝাড়গ্রাম:-
"দিদিকে বলো"কর্মসূচি সফল করতে মাঠে নেমেছে তৃণমূল নেতৃত্ব।
আর তাতেই যেমন সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ গুলো সমাধান হয়েছে ঠিক সেইভাবে দিদিকে বলো কর্মসূচিতে মিলছে প্রচুর সাফল্য।
এ যেন সিনেমার মতো সুপারহিট তা বলাই বাহুল্য। নেত্রীর নির্দেশে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছাচ্ছেন তৃণমূল নেতৃত্ব।
তাই তৃণমূলের উদ্যোগে শুরু হলো 'দিদিকে বলো' কর্মসূচির প্রচার। সারা রাজ্যের পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতে
ও তৃণমূল কংগ্রেসের সম্মানীয়া সভানেত্রী মমতা ব্যানার্জী মহাশয়ার নির্দেশ অনুযায়ী 'দিদিকে বলো' কর্মসূচির প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব।
তারপর থেকে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে 'দিদিকে বলো' কর্মসূচির প্রচার।
সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনার জন্য একটি মোবাইল নাম্বার ঘোষণা করেন।
যে নাম্বারে ফোন করলে সব অভিযোগ সরাসরি পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে।ঠিক সেই মতো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে খাড়বান্ধি ৬ নং অঞ্চলের আমদাপাল গ্রামে তৃতীয় পর্যায় দিদিকে বলো কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দলীয় কর্মী সন্তোষ সাঁতরার বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে নৈশভোজ ও রাত্রিযাপন করলেন গোপীবল্লভপুর ২ নং ব্লকের ব্লক সভাপতি টিঙ্কু পাল, কিষান তৃণমূলের ব্লক সভাপতি সুকুমার বাগ সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
ঠিক সেই মতো ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চন্দ্রি অঞ্চলের আউসপাল সংসদে তৃতীয় পর্যায় দিদিকে বলো কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দলীয় কর্মী অসিত সিং এর বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে নৈশভোজ ও রাত্রিযাপন করলেন ঝাড়গ্রাম ব্লকের ব্লক সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো, ব্লক যুব সভাপতি চন্দন আড্ড, ঝাড়গ্রাম ব্লক কমিটির সদস্য বিজিত মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এবং রবিবার সকাল বেলা শুভেচ্ছা বিনিময় করে দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত হয়।
দিদিকে বলো কর্মসূচির সময় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রেখা সরেন।

