মঙ্গলবাড়ির এক পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলার ঘটনায় অতঙ্কে কর্তৃপক্ষ-‌সহ কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক,

মালদা-‌




 মঙ্গলবাড়ির এক পেট্রোল পাম্পে দুষ্কৃতী হামলার ঘটনায় অতঙ্কে কর্তৃপক্ষ-‌সহ কর্মীরা। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। 

মঙ্গলবাড়ি ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরের দিকে অভিযুক্ত দুষ্কৃতী অঞ্জন হালদার একটি লোহার রড নিয়ে ওই পাম্পে হাজির হয়।

 এরপর অকারণে পাম্প-‌কর্মীদের অস্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে।




 পরে তার হাতের লোহার রড নিয়ে ভাঙচুর শুরু করে। পাম্পের ২ মালিক রাজকুমার সাহা ও পলাশ সাহা জানান,‘‌অভিযুক্ত অঞ্জন হালদার অকারণে আমাদের পাম্পে এসে এদিন ভাঙচুর চালায়। মারধরের হুমকি দিয়ে যায়।

 এমনকী পুলিশে জানালে মেরে ফেলার হুমকিও দিয়ে যায় সে। এই অবস্থায় আমরা নিরপত্তাহীনতায় ভুগছি। 

থানায় অভিযোগা দায়ের করেছি।’‌ পুলিশ অভিযুক্তকে খুঁজছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...