ফের গুলি চালানোর ঘটনা ॥ এবারও সেই কুলটি থানার চিনাকুড়ি ॥




নিজস্ব প্রতিবেদক, 

আসানসোল ।

ফের গুলি চালানোর ঘটনা ॥ এবারও সেই কুলটি থানার চিনাকুড়ি ॥

 বুধবার রাত আটটা নাগাদ চিনাকুড়ি 1/2 নম্বরে দুর্গাপূজা উপলক্ষ্যে বসা মেলার ঢিল ছোড়া দূরত্বে চললো গুলি ॥

 যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি ॥

 প্রত্যক্ষদর্শীদের দাবি রাত আটটা নাগাদ তিনজন দুষ্কৃতি একটি বাইকে চেপে এসে ই সি এল কর্মী রামাশীষ যাদবের খোঁজ করে তার বাড়িতে ॥

 সেই সময় তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী বাইরের দরজা খোলেন নি ॥

 দরজা ভাঙ্গতে না পেরে দুষ্কৃতিরা শূন্যে এক রাউন্ড গুলি ছুঁড়ে পালিয়ে যায় ॥ 

কুলটি বিধানসভা এলাকার বড় পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো ॥

 জাঁকজমক করে মেলা বসে ॥ কিন্তু পুজোর মুখে এই ধরনের ঘটনা ঘটায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ॥

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...