গ্রন্থাগার এখন পৌঁছাচ্ছে সাধারণ মানুষের দরজায় দরজায়,

নিজস্ব সংবাদদাতা, 

ঝাড়গ্রাম ,




আসুন জানুন, পড়ুন, জ্ঞানের আলো বাড়িয়ে তুলুন আর তারই লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বৈতালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভ্রাম্যমান 'কিশলয়' গ্রন্থাগার এখন পৌঁছাচ্ছে সাধারণ মানুষের দরজায় দরজায়। 

জানা গেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা ও বর্তমানের ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় প্রত্যেক শনিবার এই ভ্রাম্যমান কিশলয় গ্রন্থাগার ছুটে চলছে গ্রামের প্রতিটি মানুষের দরজায় দরজায়।




সাধারণ মানুষ এই পরিষেবা থেকে না বঞ্চিত হয় তাই ছুটির দিনেও সাধারণ মানুষকে বই দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে।আর তাতেই খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে আমজনতা। 

ভ্রাম্যমান কিশলয় গ্রন্থাগার থেকে বই নিয়ে হলে রেজিস্টারে স্বাক্ষর করতে হবে এবং এক সপ্তাহের মধ্যে বই ফেরত দিতে হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...