কয়েকদিনের টানা বৃষ্টিতে ইংরেজবাজার শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকা জলবন্দি হয়ে পড়েছে, বামেদেরপ্রতিবাদ।




নিজস্ব প্রতিবেদক, 

মালদা।

 গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ইংরেজবাজার শহরের বিভিন্ন ওয়ার্ড এলাকা জলবন্দি হয়ে পড়েছে।

বিপর্যস্ত মানুষ না পাচ্ছেন ত্রাণ ,না পাচ্ছেন পৌরপিতা কে, না পাচ্ছেন ওয়ার্ড কাউন্সিলরদের। আবার এই ত্রাণবন্টন নিয়ে চলছে চূড়ান্ত দলবাজি।




 তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভাতে জলনিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার প্রতিবাদে ও ত্রাণ বন্টন নিয়ে রাজনীতি করার প্রতিবাদ করে c.p.i(m) ইংরেজবাজার শহর এরিয়া কমিটির উদ্যোগে বিক্ষোভ প্রদর্শণ ও ডেপুটেশন দেওয়া হলো।

 পুরসভার চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ভাইস চেয়ারম্যান ডেপুটেশন গ্রহণ করেন।

শহরের জমা জল দ্রুত নিষ্কাশন সহ ত্রাণ বন্টনে কোনোরূপ রাজনীতি করা হবেনা বলে তিনি আশ্বাস দিয়েছেন।




আমরা পরিস্থিতির উপর নজর রাখবো প্রয়োজনে হবে "আবার আন্দোলন "।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...