ঢোলাহাটঃ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট বাজারে।
ধৃত যুবক সামিম গাজী(২৬)। বছর আঠেরোর নির্যাতিতা ওই ছাত্রী স্থানীয় দক্ষিণ হরিণডাঙার বাসিন্দা। মাদারপাড়া হাইমাদ্রাসায় একাদশ শ্রেণিতে পড়ত সে। ধৃতকে রবিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অন্যদিকে ছাত্রীর মেডিক্যাল করানো হয় কাকদ্বীপ হাসপাতালে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ঢোলাহাট বাজারে সামিমের একটি কাপড়ের দোকান আছে।
মাদ্রাসায় যাওয়ার পথে নিত্যদিন ছাত্রীর সঙ্গে দেখা হত তার। সামিম প্রায়শই ছাত্রীকে ডেকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। প্রথমটায় রাজি না হলেও পরে প্রেমে রাজি হয় ছাত্রী।
তারপর থেকে বেশ কয়েক মাস ধরেই ছাত্রীর সঙ্গে সামিমের প্রেম চলতে থাকে। শনিবার দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে ছাত্রীকে নিজের দোকানে ডেকে নিয়ে যায় সামিম।
এরপর দোকানের দরজা বন্ধ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর চিৎকার শুনে সন্দেহ হয় অন্যান্য ব্যবসায়ীদের। তাঁরাই ঢোলাহাট থানার পুলিশকে খবর দেন।
পুলিশ এসে দোকানের দরজা ভেঙে সামিমকে হাতেনাতে ধরে ফেলে। আটক করা হয় তাকে। ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ছাত্রীর বাড়িতে।
ছাত্রীর মা থানায় সামিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সামিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে l
