প্রতিবেদক , এবি বঙ্গনিউজ ।
বর্তমানে প্রাকৃতিক পরিবেশ দিনদিন রুক্ষ হয়ে উঠছে | যার প্রকোপে আজ আমাদের পৃথিবী মূর্ছা গত |
বর্তমানের পরিবেশ বিজ্ঞানীরা মনে করেন একমাত্র সচেতনতাই আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে পারে |
সেই দায়িত্ব জ্ঞান জাগ্রত করার জন্য হেরিটেজ মিশনের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা দ্বারা উদযাপিত এই পথযাত্রা সভা সমাজের বুকে পরিবেশ সম্পর্কে মানুষের মনে এক প্রতিক্রিয়া জাগ্রত করবে বলে আশাবাদী হেরিটেজ পরিবার |
মিশনের সমগ্র ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাগণ হাতে প্ল্যাকার্ড নিয়ে সারিবদ্ধ ভাবে এই পথযাত্রা সম্পন্ন করেন | হেরিটেজ মিশনের সম্পাদক শেখ আনোয়ারুল হক মহাশয় জানান ছাত্র-ছাত্রী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মধ্যে পরিবেশ সচেতনতা জাগিয়ে তোলা মিশনের একটি অন্যতম উদ্দেশ্য |
উল্লেখ্য হাওড়া জেলার উলুবেড়িয়ার বিরশিবপুরে অবস্থিত হেরিটেজ মিশন একটি আদর্শ আবাসিক এবং অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান |


