জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের উদ্যোগে দুঃস্থদের বস্ত্র বিতরণ




 আক্তারুল খাঁন, হাওড়া (আমতা):

 দূর্গা পুজোর খুশিতে মেতে উঠতে দুঃস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের সদস্যরা।দেখতে দেখতে কেটে গেছে পুরো একটি বছর। আবার বাংলার আকাশে বাতাসে বেজে উঠেছে শারদীয়ার গান। শুরু হয়ে গিয়েছে মায়ের আরাধনা। কিন্তু এতো আনন্দের মাঝেও কোথাও যেন বিরহের বেদনা লুকিয়ে রয়েছে আমাদের সমাজের আনাচে কানাচে। ঠিক ধরেছেন। এতো আনন্দের মাঝে সমাজের বসবাসকারী এমন অনেক দুঃস্থ মানুষ আছেন যারা অর্থের অভাবে পুজোয় নতুন কোন বস্ত্র কিনে উঠতে পারেননি। তাদের কাছে পুজোর খুশি বলতে কিছুই নেই। আর এই সমস্ত মানুষদের কাছে পুজোর খুশি ভাগ করে নিতে এগিয়ে এলেন জনপ্রিয় আমতা ফেসবুক গ্রুপের সদস্যরা।গ্ৰুপের সদস্যরা শনিবার আমতা খড়িয়োপ শিবতলায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র শাড়ি ও খাবার সামগ্ৰি তুলে দেন।প্রসঙ্গত ফেসবুক গ্রুপের সদস্যরা ইতিপূর্বে আমতার বিভিন্ন গ্রামে গিয়ে সেখানকার আর্ত মানুষের পাশে থেকে সেবা করে চলেছেন।গ্ৰুপের কর্মকর্তা মিলন মাখাল,সতানু রাউত, বিশ্বজিৎ মন্ডল,রেনুকা পল্লে, অনুরাগ মান্না-রা জানিয়েছেন, প্রতি বছর পুজোর আগে আমরা দুঃস্থদের বস্ত্র বিতরন করি। আমরা তো পূজোতে নানা রকম ভাবে আনন্দ করি, কিন্তু তার মাঝে ভুলে যায় ওই সব মানুষগুলির কথা। এই উৎসবের মরশুমে সামান্য কিছু বস্ত্র দিয়ে তাদের মুখে যদি হাসি ফোটানো যায় তবেই তো যথাযথভাবে পুজো সার্থক হয়।এই সেবাকার্যে  সাধারণ মানুষের অকুণ্ঠ সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন গ্রুপের অন্যতম সদস্য বিট্টু পাখিরা।ফলে আগামী দিনে তারা এইভাবেই আরও দরিদ্র প্রান্তিক মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছেন।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...