ধর্ষন করে খুনের মামলায় অভিযুক্তের যাবজ্জীবনের সাজা ঘোষনা করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আদালত।




নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর। 

 যুবতীকে ধর্ষন করে খুনের মামলায় অভিযুক্তের যাবজ্জীবনের সাজা ঘোষনা করলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আদালত। 

ইসলামপুর ফাস্ট ট্র্যাক ফার্স্ট আদালতের সরকারী আইনজীবী মোক্তার আহমেদ বলেন, ইসলামপুর থানার গুঞ্জরিয়া পশ্চিমবস্তির বাসিন্দা আনিশা বেগম (১৯)কে ধর্ষন করে খুনের অভিযোগে অভিযুক্ত মহম্মদ হাসনেইনকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন ও ২৫ হাজার টাকা জরিমানা, ৩৭৬ ধারায় ২০ বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ২০১ ধারায় দুই বছর জেল ও ১০ হাজার টাকা জরিমানা সাজা ঘোষনা করেন বিচারক বিনয় পাঠক।

 ২৩ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যায় গুঞ্জরিয়া বাজার যাবার পর থেকে আনিশা বেগমের খোঁজ মেলেনি। 

ওইদিনই রাতে ইসলামপুর থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে আনিশার দাদা সাবির আলম। পরের দিন গত ২৮ অক্টোবর ২০১৪ সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দুরে ধান ক্ষেতের মধ্যে আনিশার মৃতদেহ উদ্ধার হয়। 

মৃতদেহের ময়নাতদন্তের পর তদন্তে নেমে মোবাইলের সূত্র ধরে মহম্মদ হাসনেইনের খোঁজ শুরু করে পুলিশ। মোবাইল লোকেশনের মাধ্যমে খোঁজ পেয়ে ১৭ নভেম্বর ২০১৪ মহারাষ্ট্রের পুনে থেকে মহম্মদ হাসনেইনকে গ্রেপ্তার করে পুলিশ। 

আনিশাকে ধর্ষন করে তাঁর শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। 

আনিশার পরিবারের লোকেরা আদালতের এই রায়ে আমি খুশি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...