মালদা।
জেলায় দুবার নৌকাডুবির পর নড়েচড়ে বসল প্রশাসন।
শুক্রবার মালদা থানা সংলগ্ন একটি ঘাটে প্রশাসনের তরফ থেকে মাঝিদের লাইফ জ্যাকেট বিলি করা হয়।
মালদা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার কুড়িটি ঘাটে এই লাইফ জ্যাকেট বিলি করা হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অরুণ কুমার রায়।
লাইফ জ্যাকেট পেয়ে খুশি হয়েছেন মাঝিরাও। মাঝিরা জানান এর আগে আমাদের লাইফ জ্যাকেট ছাড়াই নৌকায় যাত্রী বহন করতে হত।
জেলা পরিষদের পক্ষ থেকে লাইফ জ্যাকেট বিতরণ করায়, এখন থেকে যাত্রীরাও নিরাপদে যাতায়াত করতে পারবেন।

