যাত্রীবোঝাই অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের।




নিজস্ব প্রতিবেদক,

,মালদাঃ

   যাত্রীবোঝাই অটো বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিনজনের। আহত হয়েছেন দুর্ঘটনাগ্রস্ত সেই অটোর অন্তত সাত জন যাত্রী। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মালদার বামনগোলা থানার ডাঙ্গাপাড়া গ্রামে।  

আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে বামনগোলা ব্লক হাসপাতালে ভর্তি করে। 



পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

মেডিকেল কলেজে আনার পথে তিনজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা সাতটা নাগাদ যাত্রীবোঝাই একটি অটো পাকুয়াহাট থেকে বামনগোলা যাচ্ছিল। 

ডাঙ্গাপাড়া গ্রামে উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটোর। যাত্রীবোঝাই অটো উল্টে যায়।




 স্থানীয় বাসিন্দারা জানান, অটোতে চালক সহ দশ জনের মতো যাত্রী ছিল। বাইক চালক ছিলেন একজন। সমস্ত আহত যাত্রীকে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করে বামনগোলা ব্লক হাসপাতালে ভর্তি করে। 

কিন্তু আশঙ্কাজনক অবস্থায় চার মহিলাসহ মোট ৮ জনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

 কিন্তু মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই তিন যাত্রীর মৃত্যু হয়।

 হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যাত্রীদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। 

তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। বাকি জখমদের চিকিৎসা চলছে হাসপাতালে। 

ওই দুর্ঘটনাগ্রস্ত অটোর এক যাত্রী বুবাই মন্ডল বলেন, "অতিরিক্ত যাত্রী নিয়ে অটোটি দ্রুতগতিতে বামনগোলার দিকে যাচ্ছিল। 

ডাঙ্গাপাড়ায় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা ছিটকে পড়ি। 
আমি, আমার মা ও এক মামা-আমরা তিনজন ছিলাম। আমরা তিনজনেই কম-বেশি জখম হয়েছি। ঘটনায় তিনজন মারা গিয়েছেন।" 

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...