কাপড় বিক্রেতার দোকানে এ কে বা কারা গতরাতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ,

নিজস্ব প্রতিবেদক,
চিত্তরঞ্জন: 

 চিত্তরঞ্জনের আমলা দহি মার্কেটে চয়ন রেডিমেড নামে এক কাপড় বিক্রেতার দোকানে এ কে বা কারা গতরাতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। 



 ঘটনার বিবরণ দিতে গিয়ে চন্দন সরকার চোখের জল ও কাঁদো গলায় বলেন গতকাল তিনজন যুবক তার দোকানে আসেন এবং পুজোর আগে কেনা জামা ফেরত নিতে বলেন সে জামা ফেরত না নেওয়ায় বচসা বাধে ও ওই তিন যুবক চন্দন বাবু কে পরে দেখে নেওয়ার হুমকি দেয়।  

পরেরদিন সকালবেলায় চন্দন বাবু খবর পায় তার দোকান পুড়ে ছারখার হয়ে গেছে ।জানা যায় চার লাখ টাকার কাপড় দোকানে ছিল পুড়ে ছাই হয়ে গেছে তদন্তে আরপিএফ ও পুলিশ কে খবর দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের অভিযোগ চিত্তরঞ্জন একটা সংরক্ষিত এলাকা এখানে কেউ এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল তা যথেষ্ট ভাবার বিষয়। এখানে পুলিশ আছে আরপিএফ আছে আমলা দহি বাজারে পাহারা দার আছে তাও কে বা কারা আগুন লাগাল তা বলা যাচ্ছেনা কেউ দেখেনি এর থেকেই বোঝা যায় চিত্তরঞ্জন কতটা সুরক্ষিত। চন্দন বাবুর অভিযোগ ওরা তিনজন ঝাড়খণ্ড এর মিহিজাম এর বাসিন্দা।
তাদের নাম অর্জুন, মনীশ, সুশীল এদের নামে চিত্তরঞ্জন থানায় অভিযোগ করা হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...