জাতীর জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে এদিন পূর্বরেলের আসানসোল স্টেশন থেকে বর্ধমান পর্যন্ত বাপু চ্যারিয়ট বা বাপু রথের উদ্বোধন করেন কেন্দ্রের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ৷
এদিন দুপুর ১২:৪০ এ আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাত্রা করে প্যাসেঞ্জার ট্রেনটি ৷
তবে মহাত্মা গান্ধীর স্বচ্ছতার দৃষ্টি ভঙ্গিকে সামনে রেখে এই নয় কামরার ইএমইউ ট্রেনটিতে প্রতি সিটের নীচে ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে ৷
পাশাপাশি রয়েছে বেসিন ও হ্যাণ্ড ওয়াশের সুবিধা ৷ এছাড়াও ট্রেনের প্রতিটি কামরা গান্ধীজির জীবনের নানান ঘটনা প্রবাহের ছবি দিয়ে সাজানো হয়েছে ৷ পাশাপাশি এদিন আসানসোল স্টেশন চত্বরে গান্ধীজির জন্মদিন উপলক্ষ্যে ১০০ উঁচু জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
