বন্যা ও বৃষ্টি কবলিত হওয়ার পর শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মালদার বাজারে অনেকটাই ঊর্ধ্বমুখী।




নিজস্ব প্রতিবেদক,

মালদা ১০ অক্টোবর। 

 সম্প্রতি মালদার কিছু এলাকায় বন্যা ও বৃষ্টি কবলিত হওয়ার পর শাকসবজি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম মালদার বাজারে অনেকটাই ঊর্ধ্বমুখী । 

 কয়েক সপ্তাহ ধরে মালদহের একাংশের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি ও গঙ্গার জল স্তর বেড়ে যাওয়ায় উপকূলবর্তী এলাকা প্লাবিত হয়েছে ।

জলের তলায় চলে গেছে শাকসবজি , কৃষিজমি। প্রতিদিন শাক সবজির বাজারে সাধারণ ও মধ্যবিত্ত ক্রেতাদের দুঃশ্চিন্তা বাড়িয়েছে ।




শাক সবজির আকাশছোঁয়া দাম । 

 বাজার সূত্রে জানা গেছে, পটল ছিল ৩০ টাকা কেজি, এখন সেটি ৭০ টাকা। বেগুন ৩৫ টাকা থেকে ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা কেজি, ঝিঙা ৫০ টাকা । 

সবজি বিক্রেতারা জানান কয়েকদিন ধরে বৃষ্টি বন্যার জল বাড়ার ফলে শাক সবজির দাম বেড়েছে তবে তা সাময়িক কয়েকদিন রয়েছে ঠিক হয়ে যাবে ।

জলের তলায় চলে যাওয়ায় বিভিন্ন শাক পালং শাক, ডাটার আকাল দেখা দিয়েছে বাজারে। 

ক্রেতা মাবিউল আলম , নজরুল ইসলাম, জানান, তুলনামূলক কয়েকদিন ধরে শাক সবজির দাম আকাশছোঁয়া । 

নেতাজী মার্কেট এর সবজি খুচরো ব্যবসায়ী গোকুল চৌধুরী, বাঙ্গিটোলার নকুল মন্ডল , অমৃতি র মানু সেখ জানান, কয়েকদিন বৃষ্টি ও জলে প্লাবিত হয়েছে ।

 সবজির যোগদান কম । তাই দাম একটু বেশি । আরেক ব্যবসায়ী সৌমেন মন্ডলের কথায় মালদায় এখন সবজি চাষ ভালোই হচ্ছে । 

সবজি চাষের প্রবনতা বেড়েছে । তবে কিছু এলাকায় জলে ডুবলেও হবিবপুর, গাজোল, কেনপুকুর প্রভৃতি এলাকার সবজি আসছে ।

 তবে মালদার বাইরে অন্যান্য এলাকার চেয়ে সবজির দাম এখানে কম । কয়েক দিনের মধ্যে সব ঠিক হবে । জেলা প্রশাসন জানিয়েছে, আমরা বাজারে নজর রেখেছি । 

কোন রকম কালোবাজারি বা সমস্যা দেখা দিলে সক্রিয় রয়েছে সংশ্লিষ্ট বিভাগ । এখন পর্যন্ত কোন ধরনের সমস্যা শোনা যায় নি । 

তবে এখন শাক সবজি দাম অনেকটা স্বাভাবিক রয়েছে । শীত আসছে নতুন নতুন শাক সবজি বাজারে আসছে ও স্বাভাবিক রয়েছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...