দীপাবলি উপলক্ষে মালদা শহরের মকদুমপুর ক্লাবের মশাল দৌড় প্রতিযোগিতা।

নিজস্ব প্রতিবেদক,




 মালদা শহরের মকদুমপুর ক্লাবের উদ্যোগে দীপাবলি উপলক্ষে রবিবার মশাল দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এই দিনের মশাল দৌড় প্রতিযোগিতায় ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

 পুরাতন মালদার বুলবুলচন্ডী মোড় হইতে শুরু হয় মশাল দৌড় প্রতিযোগিতা প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রম করে মালদা শহরের মকদুমপুর ক্লাবে এসে মশাল দৌড় প্রতিযোগিতা শেষ হয়। 

এই দিনের মকদুমপুর ক্লাবে মশাল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মালদা মুসলিম ইনিস্টিউট। এই দিন কালীপূজা দীপাবলি উপলক্ষে মকদুমপুর ক্লাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মালদা ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, উত্তর মালদার সংসদ খগেন মুর্মু,মালদা ব্যবসায়ীদের নেতা কথা বিশিষ্ট শিল্প উদ্যোগি উজ্জল সাহা, কাউন্সিলর প্রসেনজিৎ দাস, কাউন্সিলর বরুণ সরদার,মালদা মকদুমপুর ক্লাবের সক্রিয় সদস্য দুর্জয় সাহা প্রমুখ। 


অনুষ্ঠান শেষে ব্যবসায়ী নেতা উজ্জল সাহা জানান প্রতিবছরের ন্যায় এই বছরও মকদুমপুর ক্লাবের মশাল দৌড় প্রতিযোগিতায় আসতে পেরে খুবই গর্ববোধ করছি। এই বছর মালদা মকদুমপুর ক্লাব ৬৩ তম বর্ষ অতিক্রম করলো। 

বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে কালীপূজা ও দীপাবলির এই তিনদিন তারা উপভোগ করবে। 

আমার পক্ষ থেকে মকদুমপুর ক্লাবের সকল সদস্যকে দীপাবলীর শুভেচ্ছা জানাই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...