বানভাসিদের চরম বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের দুই মন্ত্রী, মালদা।




নিজস্ব প্রতিবেদক,

মালদা ২ অক্টোবর 

 -আকাশের তারা চাইলেই তো আর তারা দেওয়া যায় না, অনাহারে সাতদিন ধরে জলের মধ্যে থাকা বানভাসিদের উদ্দেশ্যে বললেন মন্ত্রী জাভেদ খান। আজ,বানভাসিদের চরম বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের দুই মন্ত্রী। ।

তাদের দাবি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসে পরিস্থিতি খতিয়ে দেখতে হবে। 




এবং উত্তর মালদায় বিশেষ করে রতুয়াতে বন্যা ঘোষণা করতে হবে। না হলে আত্মহত্যা ছাড়া গতি নেই তাদের। 

এই দাবি তুলে আজ রাজ্যের অসামরিক ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান কে ঘিরে ধরে চরম বিক্ষোভও দেখান বন্যা দূর্গতরা।

জাভেদ খানের সঙ্গে ছিলেন রাজ্যের আরও এক মন্ত্রী গোলাম রাব্বানী। পরিস্থিতি এতটাই উত্তেজনার হয় যে গাড়ি থেকে নামতেই পারেন নি মন্ত্রীরা।দীর্ঘসময় বিক্ষোভে আটকে থাকার পরে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। 

 বিক্ষোভকারীরা অধিকাংশই তৃণমূলেরই কর্মী ছিল বলেই জানা গেছে। তাদের সঙ্গে জেলার কিছু নেতাও ছিলেন। 




 অনেক পরে লাইফবোটে করে রতুয়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান দুই মন্ত্রী। জাভেদ খান জানান,রতুয়ার সার্বিক চিত্র তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। 

পাশাপাশি তিনি একথাও বলেন, বিক্ষোভ দেখিয়ে কেউ আকাশের তারা চাইলেই তো তা দেওয়া যাবে না। তার এই বক্তব্যে আরও ক্ষোভ ছড়িয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...