এখন থেকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ,

নতুন নির্দেশিকায় স্বাক্ষর ভারতের রাষ্ট্রপতির | 

 মহঃ নুর হোসেন জমাদার,

  প্রতিবেদক , এবি বঙ্গনিউজ




 লাদাখ ভারতীয় উপমহাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ | 

বহুদিন ধরে লাদাখ ভারতের কাশ্মীর এর অন্তর্গত একটি পরিবেশ প্রতিকূল অঞ্চল | লাগাখ এবং কাশ্মীর ভৌগোলিকভাবে একই জায়গায় অবস্থান করলেও এদের মধ্যে শিক্ষা সংস্কৃতি ভাষা এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আছে বিশেষ পার্থক্য | 

বহুদিন ধরে স্থানীয়দের এই আবেদনকে আজ স্বীকৃতি দিল ভারতের রাষ্ট্রপতি |




 প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত এই লাদাখ এখন থেকে নিজেরাই নিজেদের বিশেষ আবেদন এবং প্রয়োজনকে তুলে ধরতে পারবে কেন্দ্র সরকারের কাছে | 

 উল্লেখ্য এর দুইটি বিখ্যাত শহর হল লে এবং কারগিল | 




লে লাদাখের প্রধান প্রশাসনিক শহর |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...