পুরুলিয়া।
জনতা দল ইউনাইটেডের রাজ্য সমাবেশ অনুষ্ঠিত হলো পুরুলিয়ায়।
জনসংযোগ ও সংগঠন বৃদ্ধির লক্ষ নিয়ে এই সমাবেশ,
সমাবেশে বক্তব্য রাখেন ,সাংসদ ও জনতা দল ইউনাইটেডের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন আর সি পি সিং, রাজ্য সভাপতি অশোক দাস প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার যে ভাবে বিহার সরকার পরিচালনা করেছেন ঠিক সেই ভাবে পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে জনতা দল ইউনাইটেড সর্ব শক্তি দিয়ে সংগঠন কে এলাকায় এলাকায় প্রচার প্রসার ঘটাতে ও বিধানসভা নির্বাচনে অংশ নিতে জোরদার পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান জনতা দল ইউনাইটেডের রাজ্য সভাপতি অশোক দাস।
রাজ্যের বিভিন্ন জেলায় জেলা কমিটি গঠন করে এগিয়ে চলেছে মিছিল ও মিটিং, সমাবেশ, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রাম করে এগিয়ে চলেছে বলেন অশোক দাস।মদমুক্ত, হিংসা মুক্ত, ন্যায়ের পথে আপামর জনসাধারণের উন্নয়ন ও কল্যাণে নিয়োজিত রয়েছে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে প্রচার প্রসার লাভ করছে জনতা দল ইউনাইটেডের নেতা নেত্রী কর্মী সমর্থক নেতৃত্ব।
সাংসদ আর সি পি সিং বলেন বিহার সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের যোগ্য নেতৃত্বে বিহারের বিকাশ ঘটছে, আমরা জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে আন্তরিক ভাবে চাইছি,পশ্চিমবঙ্গ থেকে সংগঠন বৃদ্ধি পেয়েছে ও সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে অংশ নিতে তার প্রস্তুতি চলছে পুরোদমে।
রাজ্যের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারচুপি করে জেতার ফন্দি ফিকির থেকে বিরত থাকা, আপামর জনসাধারণের উন্নয়ন ও কল্যাণ সঠিক ভাবে করা, গোষ্ঠী র উন্নয়ন ও কল্যাণ করে কাটমানি নেয়া,শাসক দলের বিরোধী হলেই সে যেই হোক না কেন তার বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জ্বদকরা, আটক করা, এই ভাবে জনসাধারণের কন্ঠ রোধ করা সম্ভব নয়,আর শাসক বিরোধী দলের রাজনৈতিক কার্যালয় দখল ও কর্মসূচি করতে বাধা দিয়ে আটকে রাখা যাবে না বলে বলেন সাংসদ।
ঘোঙ্ঘার সমাবেশে জনতা দল ইউনাইটেডের নেতা নেত্রী কর্মী সমর্থক নেতৃত্ব র উৎসাহ উদ্দীপনা উন্মাদনা ও উপস্থিত ছিলো লক্ষনীয়।শাসক দলের নেতারা সমাবেশ সম্পর্কে কিছু মন্তব্য করতে চায়নি।

