মালদা, ২১ অক্টোবর :
দেশ জুড়ে একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি থাকবে না৷ পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে৷
লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যাটি ৩৫৷
।সোমবার মালদায় এই মন্তব্য করেন বিজেপি নেতা মুকুল রায়৷
দলীয় কর্মসূচিতে কালিয়াগঞ্জ যাওয়ার আগে মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি৷
স
ম্প্রতি রাজ্য জুড়ে সংকল্প যাত্রার আয়োজন করেছে বিজেপি৷
সেই কর্মসূচিতেই আজ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যান মুকুলবাবু৷
তার উপর কালিয়াগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনও আসন্ন৷ সেখানে ভোট কৌশল ঠিক করাও আজ তাঁর অন্যতম উদ্দেশ্য৷
তাঁর সঙ্গে ছিলেন দলের অন্যতম কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন৷
মুকুলবাবু বলেন, রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই৷
দেশ জুড়ে একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি থাকবে না৷
পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে ৮৯ জনের মৃত্যু হয়েছে৷ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যাটি ৩৫৷
তাই মানুষকে সতর্ক করতে দেশের সরকার ও বিজেপি সংকল্প যাত্রার আয়োজন করেছে৷ তাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে৷
তবে এই যাত্রাকে কেন্দ্র করে আমাকে এখনও পর্যন্ত কোনও ব্যারাকিং-এর মুখোমুখি হতে হয়নি৷ কারণ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে৷
