মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক,

মালদা, ১৫ অক্টোবর: 




 মোবাইল চোর সন্দেহে যুবককে গণপিটুনির অভিযোগ। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে মালদা শহরের বাশুলিতলা এলাকায়।

 খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ অচৈতন্য অবস্থায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে সোমবার রাতে স্থানীয় মহিলা ওষুধ ব্যবসায়ী গায়ত্রী দাসের মোবাইল চুরির চেষ্টা করে ওই যুবক বলে অভিযোগ।

 ওই যুবকের সাথে আরো দুই যুবক ছিল বলে অভিযোগ ওই মহিলার। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া যুবকের নাম গোপাল মন্ডল (২৭)। বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর গাবগাছি এলাকায়।




 জানা গিয়েছে, সোমবার রাতে ওষুধের দোকানে বসেছিলেন গায়ত্রী দেবী। সেই সময় ওই যুবক ড্রয়ার থেকে বের করে একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে। 

জানতে পেরে ওই যুবককে বাধা দেয় স্থানীয়রা। জোর করে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মারধোর করে বলে অভিযোগ।

এরপর অসুস্থ হয়ে পড়লে ওই যুবককে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।তারা প্রথমে ওই যুবককে নিয়ে যেতে ইতস্ত বোধ করে। 

স্থানীয়দের অভিযোগ পুলিশ ওই যুবককে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলে।

বেশ কিছুক্ষণ তর্ক-বিতর্ক হওয়ার পর পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার ব্যবস্থা করে।

ওই যুবকের সাথে আরো কেউ রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...