চাঁচল, মালদা।
চাঁচল ১ নং ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদীর জগন্নাথপুর ঘাটে এক যাত্রীবাহী নৌকা ডুবে যায়।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দূর্ঘটনায় ডুবে যাওয়া মানুষদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
আজ সকাল ১১ টায় সেই ডুবন্ত নৌকায় মৃত ব্যক্তির ব্যক্তিদের পরিবারের ৬ জন সদস্যদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদানের দুই লক্ষ টাকার চেক বিতরণ করা হয় চাঁচলের সার্কিট হাউসে ।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী জনাব গোলাম রাব্বানী মহাশয় ও মালদা জেলা শাসক ও জেলা সমাহর্তা শ্রী কৌশিক ভট্টাচার্য, রাজ্য মহিলা কমিশনের সহ সভাপতি মৌসম নূর, জেলা পরিষদ সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল মহাশয়, জেলা পরিষদের কো মেন্টর তাজমুল সাহেব এবং অন্যান্য প্রশাসনিক ও এই ব্লকের জনপ্রতিনিধি ও সম্মানীয় ব্যক্তিগণ।


