মালদার হবিবপুর ব্লকের উত্তর আইহো সর্বজয়ী ক্লাব উদ্যোক্তারা




নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ

-পুজোর আর মাত্র তিনদিন বাকি। কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলায় বিপর্যস্ত হয় জনজীবন, পুজোর মণ্ডপ তৈরির কাজেও সমস্যা হয়। 

তবে এরই মাঝে মালদা থেকে ১৫ কিলোমিটার দূরেআইহো সর্বজয়ী ক্লাব এবারে ৪৫ ফুটের দুর্গা প্রতিমা করে নজরকারতে চলেছে। কাজ এখন জোকদমে চলছে।

 মালদার হবিবপুর ব্লকে আইহো অঞ্চলে উত্তর আইহো সর্বজয়ী ক্লাব উদ্যোক্তারা।

 নতুন চমক দিতে চলেছে এবছর উত্তর আইহো সর্বজয়ী ক্লাব। এবারের থীম থাকছে বিশ্ব উষ্ণায়ন রোখার বার্তা নিয়ে।




 উত্তর আইহো সর্বজয়ী ক্লাব সম্পাদক প্রবীর ঘোষ বলেন, আমাদের প্রতিমা ৪৫ ফুটের খোলা আকাশের মধ্যে থাকবে। বৃষ্টি হলে প্রতিমার যাতে কোন খতি না হয় সেদিকে নজর রেখে প্রতিমার রঙ প্লাস্টার প্যারিস ব্যবহার করা হয়েছে। 

তিনি আরও বলেন, বিশ্ব উষ্ণায়ন নিয়ে দুশ্চিন্তা সব অন্যনো দেশে সাথে আমাদের দেশেও। থিমে সেটাই তুলে ধরা হবে। জল অপচয়,জল দূষণ, জলবায়ু দূষণ, প্লাস্টিকের ক্যারিব্যাগ,বৃক্ষনিধরন, জমিতে কীটনাশক ব্যবহার এই সব থিমে তুলে ধরা হবে।

 যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট হতে চলেছে এই থিমে থাকবে। মৃৎশিল্পী তন্ময় দাস বলেন, এই প্রতিমা তৈরি করতে প্রায় ২৩০টি বাঁশ, খর ৪০কাহুন, সুতলি ৫০ কিলো, পেরেক ৮০ কিলো এছাড়া মাটি, রঙ রয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...