উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা কৃষি অধি কর্তার দপ্তরে আজ কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান করা হল।




নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর। 

 রাজ্যে মা মাটি মানুষের সরকার আসার পড় থেকে রাজ্যের কৃষকদের সুবিদার্থে একাধিক জনমূখি প্রকল্প গ্রহন করেছে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা কৃষি অধি কর্তার দপ্তরে আজ কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান করা হল। 

এই প্রকল্পের মোট সাত জন কৃষক পরিবারকে এই চেক প্রদান করা হয়। যেসব কৃষক পরিবারের কেউ মারা গেলে তাদের পরিবারের হাতে এই দুই লক্ষ টাকা করে চেক প্রদান করা হয়। 

পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পএ কৃষক পরিবারের কোনো দুর্ঘটনা জনিত বা যে কোনো কারণে কেউ যদি মারা যান তাহলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সহ কৃষি দপ্তরের অধীনে এই চেক প্রদান করা হয়। 

তবে তার নিজের নামে জমি থাকতে হবে এবং তার সেই মৃত যাবতীয় ডকুমেন্টস বা কাগজপত্র এই কৃষি অধিকর্তার দপ্তরে জমা করলে তারা কৃষি দপ্তর থেকে এই দুই লক্ষ টাকার চেক পাবেন। 

আজ এমনি ৭ জন পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক প্রদান করা হল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, জেল পরিষদের উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহ-সভাপতি ফরহাদ বানু, ইসলামপুর সহ অধিকর্তা দীপ সিনহা, ইসলামপুরের বিডিও শতদল দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...