মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মালদহ জেলাশাসক ও জেলা গ্রামোন্নয়ন ভবন লাগোয়া স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত ক্যান্টিনে আগুন লাগে।
জানা গিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডার লিক করেই সম্ভবত আগুন লেগে যায়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
কাজে জেলা প্রশাসনিক ভবনে আসা লোকজন ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মিলেই আগুন নিভিয়ে ফেলে।
দমকল আর আসেনি।
এদিকে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রশাসনিক ভবন চত্বরে। আগুন নেভানোর কাজে হাত লাগানো মনোজ সরকার নামে এক ব্যক্তি বলেন, কাজে জেলাশাসকের অফিসে এসেছিলাম।
বাইরে বের হলেই আগুন লেগেছে বলে চিৎকার শুনতে পাই। সকলের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভাই।
স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা সদস্যা বলেন, এদিন রান্নার সময় আচমকা রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়।
