সমরুক হাট, উলুবেড়িয়া,
দ্বোধন হলো 82তম শারদীয়া দুর্গোৎসব,সমরুক হাট, উলুবেড়িয়া,
82তম শারদীয়া দুর্গোৎসব উদ্বোধন হলো উলুবেড়িয়া থানার সমরুক হাটে,
এলাকার সবথেকে প্রাচীন বাজার বলে পরিচিত,এই সমরুক বাজার,
বাজারে যে দূর্গা মঞ্চ টি আছে সেটি মুসলিম মালিক যা দূর্গা পূজার জন্য জায়গা টা দান করেছিলেন,
সেই থেকে এই মঞ্চে দূর্গা পূজা অনুষ্ঠিত হয়ে চলেছে,
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সদস্য অজয় মন্ডল, উলুবেড়িয়া পুরসভার কাউন্সিলর জনাব আকবর আলি, তপনা অঞ্চলের প্রধান কাজলী বাগ, পঞ্চায়েত সদস্য নরেন খাঁড়া,সহ আরো অনেকে,
উদ্বোধনী ভাষণে বিধায়ক পুলক রায় বলেন এলাকার শান্তিপূর্ণভাবে সকলের কাছে এই উৎসব সকলের কাছে আনন্দদায়ক হয়ে উঠুক,
পূজা কমিটি র সম্পাদক জয়ন্ত কুমার কয়াল বলেন , আমাদের এই মিশ্রীত এলাকায় আমরা শান্তিপূর্ণভাবে এই উৎসবে সকলের অংশগ্রহণ ই আমাদের কাছে আদর্শ,
প্রদীপ প্রজ্জ্বলন ও রঞ্জিতা কয়ালের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


