বোমাবাজি তে আহত 6জন শিশু,




নিজস্ব প্রতিবেদক,

মালদাঃ 




 আজ বিকেল পাঁচটায় কালিয়াচক থানার অন্তর্গত খাস চাঁদপুর এলাকায় ইয়াসিন শেখ এবং বানারুল শেখের ঝামেলা চলছিল এবং তাদের ঝামেলাতে বোমাবাজি হয়। 

সেই সময় পার্শ্ববর্তী জায়গাতেই এলাকার কয়েকটি শিশু খেলাধুলা করছিল।




 প্রত্যেকের বয়স ১০ বছরের নিচে। হঠাৎ তাদের কাছে একটি বোমা ফেটে যাওয়ার ফলে তারা প্রত্যেকে আহত হয়। 

আহত হয়েছে মোট ৬ জন। তাদেরকে কালিয়াচকের সিলামপুর হাসপাতাল নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। 




 তাদের নাম চিরঞ্জিত মন্ডল (৯), আকাশ মন্ডল (৪), অভিক মন্ডল (৫), টুসু মন্ডল (৪)। অভিক ও টুসু ভাই বোন। বর্তমানে এদের চারজনের মধ্যে অভিক এবং চিরঞ্জিত মন্ডল গুরুতর আহত হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...