পুলিশের মানবিক মুখ।500 জনকে শীত বস্ত্র প্রদান মোথাবাড়ি থানার পুলিশের।

নিজস্ব প্রতিবেদক, 

মালদা। 




 পুলিশের মানবিক মুখ।500 জনকে শীত বস্ত্র প্রদান মোথাবাড়ি থানার পুলিশের। পুলিশের মানবিক মুখ দেখলো মোথাবাড়ি থানা এলাকার মানুষ। 

 মঙ্গলবার দুপুরে মোথাবাড়ির কর্মতীর্থ ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে গরীব, দুস্থ ও অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করল মোথাবাড়ি থানা । 




 মালদা জেলা পুলিশের উদ্যোগে ও মোথাবাড়ি থানার পরিচালনায় অনুষ্ঠিত এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া ,অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) দীপক সরকার, ডিএসপি (হেডকোয়াটার) প্রশান্ত দেবনাথ এবং মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক , বিধায়ক সাবিনা ইয়াসমিন প্রমুখ । 

অনুষ্ঠানের পর একান্তে মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক জানান, পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছে।




 আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসংযোগ রক্ষা ও মানবিকভাবে সাধারণ ও গরীব মানুষের পাশে রয়েছে এবং তার অঙ্গ হিসেবে পুলিশের তরফ থেকে শীত পড়তেই এদিন পুলিশের উর্ধ্বতন কর্তাদের উপস্থিতিতে 500 গরীব দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। 

আগামীতে ও এই ধরনের কর্মসূচি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অব্যাহত থাকবে বলে জানান মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...